৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্লেনে রাখা চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

প্রতিদিনের ডেস্ক:
কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালানো হয় তল্লাশি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ইন্ডিগোর ফ্লাইটটি উড়ে যাওয়ার কথা ছিল। বোর্ডিংয়ের সময় এক কেবিন-ক্রু টয়লেটে একটি চিরকুট খুঁজে পান। তাতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ছিল।চিরকুটটি খুঁজে পাওয়ার পরপরই তড়িঘড়ি প্লেনটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিমানের যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু উড়োজাহাজটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।তবে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, কীভাবে ওই চিরকুটটি ফ্লাইটের টয়লেটে এলো, তা নিয়ে তদন্ত চলছে।এই বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পুঙ্খানুপুঙ্খু তল্লাশির পর উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয়। পররে সেটি দুপুর ১টা ৩৩ মিনিটে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়