৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগে আইফোনের ক্যামেরা

প্রতিদিনের ডেস্ক:
আমরা সাধারণত আইফোনের ক্যামেরাকে শুধু ছবি বা ভিডিও তোলার সরঞ্জাম হিসেবে চিনে থাকি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আইফোনের ক্যামেরা এখন দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহার করা যায় যা অনেক ব্যবহারকারী হয়তো জানেন না।আসুন জেনে নেই আইফোনের ক্যামেরা আরও যেসব কাজে ব্যবহার করতে পারেন-
যে কোনো জিনিসের পরিমাপ
আইফোনের ক্যামেরা এখন অগমেন্টেড রিয়্যালিটি ব্যবহার করে যে কোনো বস্তু বা স্থানের মাপ নিতে পারে। এর জন্য আইফোনে ডিফল্টভাবে থাকা মেজার অ্যাপ ব্যবহার করা হয়। ব্যবহার পদ্ধতিও খুব সহজ অ্যাপটি খুলে, ভিউফাইন্ডারের যে কোনো স্থানে ট্যাপ করে একটি অঙ্কুর পয়েন্ট চিহ্নিত করুন, তারপর প্লাস আইকনে ট্যাপ করে ক্যামেরা ঘোরান। এর মাধ্যমে আপনি সহজেই দৈর্ঘ্য, উচ্চতা বা যে কোনও মাপ নির্ধারণ করতে পারবেন।
যে কোনো টেক্সট ক্যাপচার করা
আইফোনের ক্যামেরা এখন শুধু ছবি তোলার জন্য নয়, এটি যে কোনো টেক্সটও ক্যাপচার করতে পারে। বই, সাইনবোর্ড বা ডকুমেন্টের লেখা দ্রুত সংগ্রহ করতে ক্যামেরার নিচের ডান কোণে থাকা টেক্সট আইকন-এ ট্যাপ করুন। এর মাধ্যমে লেখা কপি করা, ফোন নম্বর সেভ করা, বা বইয়ের একটি অংশ বন্ধুদের সঙ্গে শেয়ার করা সম্ভব সবটাই টাইপ না করেই।
ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর
আইফোনের ক্যামেরা এখন স্ক্যানারের মতো কাজ করতে পারে। ফাইলস অ্যাপ থেকে তিন-ডট মেনুতে গিয়ে স্ক্যান ডকুমেন্ট অপশনটি ব্যবহার করুন। যে কোনো ডকুমেন্টের ছবি তুলে তা সরাসরি পিডিএফ ফাইলে সেভ করা যায়। এটি অফিস বা শিক্ষামূলক কাজে বিশেষভাবে কার্যকর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়