২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন রিজভী

প্রতিদিনের ডেস্ক:
হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধানী স্কয়ার হাসপাতাল থেকে দুপুরে বাসায় ফিরবেন তিনি।রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত মঙ্গলবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেবে।চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।এর আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়