আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা মহাশনি, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও ভাস্করদেব রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। নেশা মদ অনুচিত কাজবাজ বর্জন করুন। শূন্য পকেট পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারে প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেমী যুগল সাবধানে চলুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গান বাজনা আঁকা লেখায় পুরস্কার পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হয়ে পড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। কোনো দলিলপত্র আসতে পারে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবেন

