৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

চ্যাটজিপিটির সাহায্য নিয়ে বিয়ে, অতঃপর…

প্রতিদিনের ডেস্ক
আধুনিক তথ্য প্রযুক্তির যুগে জীবন আরামদায়ক করতে মানুষ নানা ধরনের প্রযুক্তির সুবিধা নিয়ে থাকে। কিন্তু হিতের বিপরীতে কপাল পুড়ল নেদারল্যান্ডসের এক নব দম্পতির। নিজের বিয়ের শপথ লিখতে পেশাদার কাজির পরিবর্তে বন্ধুকে বিয়ে পড়ানোর দায়িত্ব দেন ওই দম্পতি। বিয়েতে ভিন্নতা ও আধুনিকতার ছোঁয়া লাগাতে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে শপথ বাক্য লিখেন তিনি। বিয়ে শেষে চ্যাটজিপিটির লেখা সেই বক্তব্যে আইনি শর্ত পূরণ না হওয়ায় বিয়ে বাতিল করে দেয় নেদারল্যান্ডসের জুইলা শহরের একটি আদালত। নেদারল্যান্ডসের দেওয়ানি বিধির ১:৬৭ অনুচ্ছেদের ১ নম্বর ধারায় বিয়ের শপথ নিয়ে স্পষ্ট নির্দেশনায় বলা আছে, হবু স্বামী-স্ত্রীকে রেজিস্ট্রার ও সাক্ষীদের সামনে দুটি বিষয়ে সম্মতি জানাতে হবে। প্রথমত, তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ করছেন। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনের সঙ্গে আইনত যেসব দায়িত্ব যুক্ত, তা তারা বিশ্বস্ততার সঙ্গে পালন করবেন। গোপনীয়তার স্বার্থে আদালতের রায়ে ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়