২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

নিজ ঘরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অমিত

বিশেষ প্রতিবেদক
জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রী সভার সদস্য হয়ে নিজ জেলা যশোরবাসীর শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রী সভার সদস্য হয়ে শুক্রবার তিনি সকালে দুই দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। প্রতি মন্ত্রীর যশোরে আসার সংবাদে জেলার সকল শ্রেণির নারী পুরুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। নিজ ঘরে ফিরে আসা সন্তানকে ফুল দিয়ে বরণ করে যশোরবাসী তাদের সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান।

 অনিন্দ্য ইসলাম অমিতও নির্বাচনের আগে যশোরবাসীর উদ্দেশ্য দেওয়া তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পুনরব্যক্ত করেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার পর অনিন্দ্য ইসলাম অমিত ঢাকা থেকে বিমান যোগে যশোর এসে পৌছান। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে অনিন্দ্য ইসলাম অমিত রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনিন্দ্য ইসলাম অমিতকে সমগ্র যশোরবাসী হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। ফুলের শুভেচ্ছা চলে প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে। যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি

  কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক যশোর জেলা শাখা, জেলার সর্বস্তরের খেলোয়াড় সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ জেলা

বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের স্বার্থ রক্ষায় সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। একই সাথে নির্বাচনী আগে যশোরবাসীর দেওয়ার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পূর্ণব্যক্ত করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়