৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের মাছবাজার, মুরগি বাজার ও হলুদপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী। অভিযানকালে ফুটপাত দখল করে মাছ ও মুরগি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মাছ ব্যবসায়ী সুজন (৩৬) ও রুহুলকে (৩৫) ৫ হাজার টাকা করে, শীতলকে (২৫) ৫ হাজার টাকা এবং রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরগি ব্যবসায়ী ইমনকে (২৮) ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী বলেন, রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়