৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ব্যবসায়ীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটে কড়া সতর্কবার্তা

অভয়নগর প্রতিনিধি
মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নওয়াপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে সবজি বাজার, মুরগী বাজার, ডিম ব্যবসায়ী, মুদি দোকান, ফলের দোকানসহ অনেক দোকানপাট পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের পণ্য মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করেন। এছাড়াও যশোর-খুলনা মহাসড়কে অবৈধ আনলোড করায় বিনিময় স্টোর নামের এক ব্যবসায়ীকে প্রাথমিক সতর্ক করেন। অভিযানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিব হোসেন, বাজার ইন্সপেক্টর মোঃরাসেল ইকবাল ও অভয়নগর থানার উপ পরিদর্শক মো: পাভেলসহ একটি দল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়