১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কোমল শিশুরা পুরস্কৃত হতে পারে। কর্ম ব্যবসায় সফলতা পাবেন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শিক্ষার্থীদের জীবনে পূর্ণতা পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরোনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।
মিথুন [২১ মে-২০ জুন]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। লাইফস্টাইল বদলাবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। সংকটকালে বন্ধু আত্মীয়পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। সন্তানদের আচরণ মন কষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
গৃহবাড়ির ওপর গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হয়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়