১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজ কিছু মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে

প্রতিদিনের ডেস্ক:
এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন-এমটব।রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমটব এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়