১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে থাকা ইরির ব্লকের বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চোমরপুর গ্রামে ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের নাম আব্দুর রশিদ পাড় (৩৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খুলিশখালি ইউনিয়নের চোমরপুর গ্রামের লিয়াকত আলী পাড়ের ছেলে। খালিশখালি ইউপির সাবেক চেয়ারম্যান চোমরপুর গ্রামের বাসিন্দা মোজাফফর রহমান জানান, আব্দুর রশিদ পাড়ের বাড়ির পাশে তার একটি ইরি ধানের ব্লক রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধান ক্ষেতে পানি উঠানোর জন্য সেচ পাম্পের মটরের সুইচ অন করতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের লিকেজ তারের কারণে মটরটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি না জানার কারণে সুইচ অন করতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়