প্রতিদিনের ডেস্ক:
আগামী ১৪ এপ্রিলের আগেই স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, “বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয়। তাই আমরা পহেলা (১৪ এপ্রিল) বৈশাখের আগেই এই দু’টি আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি।”তিনি আরও বলেন, “উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে।”উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

