১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, বুদ্ধির দেবতা বুধ ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যারাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা অব্যাহত থাকবে। কর্ম অর্থ মোক্ষলাভের পথ খুলবে। নতুন চুক্তিপত্র সুদূরপ্রসারী হবে। শূন্য পকেট পূর্ণ হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছপিঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশগমনের স্বপ্ন পূরণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি ঝুঁকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
প্রত্যেক কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আয়-উপার্জনের মাত্রা কমবে। দ্বিচক্রযান বর্জনীয়। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আয়-উপার্জনের পথ খুলবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কৃতৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শত্রুরা পিছু হটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। ধারকর্জ ঋণমুক্তির পথ খুলবে। ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। দ্বিচক্রযান এড়িয়ে চলুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়