দোলা মণ্ডল, চৌগাছা
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর শাহিননুর রহমান শাহিন মৃত্যু বরন করেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত সোমবার ১৬ ফেব্রুয়ারী বিকেলে পৌর শহরের কুঠিপাড়া মোড় এলাকায় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এ সময় তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন উন্নত চিকিৎসার জন্য প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে চৌগাছা পৌর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অনেকেই এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মৃত শাহিননুর রহমান শাহিন দীর্ঘদিন চৌগাছা পৌরসভার ৮ নং ওয়াডের্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহিনুর রহমান চৌগাছা পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাের ছেলে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

