১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদ পুর গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার(২২ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদ পুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ক্লান্ত হয়ে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর(৫৩) রবিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করেন। এখবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে ছোট ভাইয়ের মৃত্য শোক সহ্য করতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বড় ভাই আব্দুল করিম (৫৬)। স্থানীয় বাসিন্দা আলমগীর কবীর বলেন, বাদ জোহর দুই ভাইয়ের একসাথে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়