কুস্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী কাপুড়িয়া হাটের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে হাট পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে বাজারে অনিয়ম ও সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ সামনে আসে। এসময় এমপি বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার নেতারা, বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বাজার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

