চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্মাবাচিত সংসদ সদস্য যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেশমা খাতুন, চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামাতের সহ-সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার শাহা, উপজেলা আনছার ভিডিপি অফিসার ঈসরাফিল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাষ্টার রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান,যুগ্ম সম্পাদক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম,নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুর রহমান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এ সময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য- ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, চৌগাছার পরিস্থিতি বর্তমান অবস্থা তেমন ভাল না, পর্যায় ক্রমে হামলার ঘটনা ঘটছে। যেটা কারোর জন্য মঙ্গল নয়, এ জন্য আইন সৃংখলা রক্ষায় টহল জোরদার, মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা, সন্ত্রাস ও চাঁদা বাজের বিরুদ্ধে জিরোপয়েন্ট করতে হবে। রমজান মাস, সকলকে শান্তি বজায় রাখার আহবান জানান তিনি।

