সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মোলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও লিড এনজি সুশীলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান এর সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান কালিগঞ্জ উপজেলা পরিষ্কার পরিচ্ছন্ন মধ্য দিয়ে নাগরিক জীবন সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত না করার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে বিশেষ করে কালিগঞ্জ ফুলতলা মোড় মাংস বিক্রয় পট্টি, মাছ ও কাঁচা বাজার এলাকায়, কালিগঞ্জ ডাকবাংলা মোড়, সোহরোওয়াদি পার্ক ও প্রেসক্লাব সংলগ্ন ডাস্টবিন স্থাপন করা হবে। এছাড়া কালিগঞ্জ থানার সামনে, উপজেলা মোড়, নাজিমগঞ্জ বাজার ও উপজেলা পরিষদের সামনে ডাস্টবিন স্থাপন করা হবে। প্রতিদিন ময়লাগুলো নির্ধারিত একটি স্থানে ফেলার জন্য নাজিমগঞ্জ বাজারের অদূরে ডাম্পিং সিস্টেম চালু করা হচ্ছে।সমগ্র কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলার বেশ কিছু এনজিওদের আর্থিক সহায়তায় উন্নত মানের প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে। ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত গাড়ি প্রস্তুত ও লোক নিয়োগ করা হবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ইডার ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসাইন, প্রেরণার উপজেলা কো-অর্ডিনেটর দীপ্তি অধিকারী, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, ওয়েব ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর হোসেন, জাগরণী চক্র মুনিত মোল্লা প্রমুখ। রমজান মাসের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এই ডাস্টবিন স্থাপন করা হবে।

