১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন শুভ। কর্ম ও ব্যবসাবাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোনো দলিলপত্র আসতে পারে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙা প্রেম, বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নতুন মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। লৌকিকতা পরিহার করুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। প্রেমী যুগলকে অবশ্যই সাবধানে চলতে হবে। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। নেশা মদ্য জুয়া থেকে বিরত থাকুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতাপ্রাপ্ত হবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়