২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের উপর মার্কিন-ইসরাইল আগ্রাসন রুখে দাঁড়ানোর আহ্বান : এনডিএফ

নিজস্ব প্রতিবেদক
ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের আক্রমণ, আগ্রাসন ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ১ মার্চ ২০২৬ রবিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সোয়া ৭টায় যশোর সদর থানা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলটি পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে পাইপপট্টি মোড় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।¡ সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু। নেতৃবৃন্দ বলেন, বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার সাথে সম্পর্কিত হচ্ছে ইরানের উপর সামরিক আক্রমন ও আগ্রাসন। ইসরাইল-আমেরিকার হামলায় ইরানের সরকারপ্রধান ও শিশুসহ ব্যাপক হত্যা ও ধ্বংস হয়েছে। এছাড়াও সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী যে রণডংকা বাজছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা। এমতাবস্থায় দেশ আজ এক জটিল সমীকরণের মধ্যদিয়ে এগিয়ে চলেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়