২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৩টি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট ফের চালু

প্রতিদিনের ডেস্ক:
দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার (১ মার্চ) এ ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে।তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সব যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়