২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এই অভিযোগ ভিত্তিহীন : রাশিয়া

প্রতিদিনের ডেস্ক:
ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এর কোনো ভিত্তি বা প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা।ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি- এ অযুহাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে ব্রুনাইয়ে অবস্থানরত রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এ অভিযোগের বিষয়ে মস্কো তেমন কোনো প্রমাণ খুঁজে পায়নি। অথচ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার মূল অযুহাত ছিল ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে। তিনি বলেন, ইরানের ওপর হামলার পরিণতিতে সমগ্র মধ্যপ্রাচ্য এর ধকল পোহাচ্ছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি হতাহত হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়