২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেশে জ্বালানি তেলের মজুদ আছে কত দিনের? জানা গেল বাড়বে কি না দাম

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।বিপিসি চেয়ারম্যান জানান, জ্বালানির মধ্যে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুদ রয়েছে।তিনি আরো জানান, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে।তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুদ রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়