১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, দৈব শক্তির কারক কেতু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম অর্থ মোক্ষ লাভ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। ভাগ্যলক্ষী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। প্রেমীযুগল সাবধানে চলুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
মিথুন [২১ মে-২০ জুন]
প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়