২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের হয়ে কাজ করা ১০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কাতার

প্রতিদিনের ডেস্ক:
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হয়ে কাজ করা দুটি চক্রকে গ্রেফতার করেছে কাতার। বুধবার (৪ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। বার্তা সংস্থাটি জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে সাতজনকে কাতারের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি তিনজনকে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি কাতারের। জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা আইআরজিসির সঙ্গে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন ও জানিয়েছেন, তাদের গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়