২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। কর্ম ও ব্যবসায় তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
মিথুন [২১ মে-২০ জুন]
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। ব্যবসায় তরতাজা উন্নতি করবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর খারাপ হবে। শিক্ষার্থীদের মন ভেঙে পড়বে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শত্রু ও বিরোধীপক্ষের সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়