৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় দত্ত হার্ডওয়্যার নামে একটি দোকানের গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে ছাইয়ের ঘটনা ঘটে। রোববার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক দিলীপ দত্ত জানান, রবিবার সকাল ৭টার দিকে প্রতিবেশী এক দোকানদারের মাধ্যমে জানতে পারি গোডাউনে আগুন লাগেছে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে। তার এসে আগুন নেভান। এসময় গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এবিষয় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়