২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ২ প্রসিকিউটর নিয়োগ

প্রতিদিনের ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদর্যাদায় নতুন দুজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।সোমবার (৯ মার্চ) নিয়োগ ও পদত্যাগের আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।আর পদত্যাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিভাগের ২০২৪ সালের ৭ অক্টোবর স্মারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) পদে নিয়োগ দেওয়া মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়।নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর পরই সাবেক চিফ প্রসিকিউটর তাজুলসহ বেশ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠে। এমন পরিস্থিতির মধ্যে বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছিল, প্রসিকিউশনে বড় পরিবর্তন আসছে। এর মাঝেই দুজন প্রসিকিউটর নিয়োগ দিল সরকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়