২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কারিনার বক্তব্যের বিপরীতে সাইফের যুক্তি, আলোচনায় বলিউডের পারিশ্রমিক

প্রতিদিনের ডেস্ক:
বলিউড তারকা সাইফ আলি খান এবং কারিনা কাপুরের পারিশ্রমিককে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কারিনা সবসময় স্বামী সাইফের প্রেমে মন্ত্রমুগ্ধ থাকার কথা প্রকাশ করেছেন। তবে এবার পারিশ্রমিক নিয়ে কারিনার একটি বক্তব্যের বিপরীতে নিজের যুক্তি দিয়েছেন সাইফ।
কারিনা সম্প্রতি বলেছিলেন, বলিউডে তারকা হওয়ার পরও কখনো পুরুষ সহকর্মীদের সমপরিমাণ পারিশ্রমিক পাননি তিনি। ২০০৩ সালে ‘কাভি আলবিদা না কহনা’তে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করার কারণে কাজটি হারিয়েছিলেন কারিনা। এমনকি সিনেমার প্রযোজক করণ জোহরের সঙ্গেও মনোমালিন্য হয়েছিল বলে শোনা যায়।
তবে সাইফ আলি খান এই বক্তব্যকে একপ্রকার নস্যাৎ করে বলেছেন, বলিউডে পারিশ্রমিক নির্ধারণে লিঙ্গের ভিত্তি নয়। তিনি বলেন, “বলিউডে পারিশ্রমিক মূলত নির্ভর করে যে তারকা প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম কি না। যারা বক্স অফিসে ব্যবসা আনতে পারে, তারাই বেশি পারিশ্রমিক পান। অংকটা সহজ-যিনি দর্শককে প্রেক্ষাগৃহে আনে, তাকেই মূল্য দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “পুরুষ-নারীকে কম বা বেশি পারিশ্রমিক দেওয়ার ভিত্তি হওয়া উচিত নয়। এটি একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে প্রযোজকরা বুঝতে পারেন কোন সুপারস্টারের কারণে দর্শক প্রেক্ষাগৃহে আসছে। সেই হিসেব অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়।”
সাইফের এই মন্তব্যের পর বলিউডে পারিশ্রমিক বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দর্শকরা এখন নতুন করে খুঁজছেন-বক্স অফিসেই কি সত্যিই পারিশ্রমিকের সর্বশেষ মানদণ্ড?

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়