১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইফতারে রাখুন ভিন্ন স্বাদের লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিনের ডেস্ক:
রোজায় সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীর চায় ঠান্ডা ও সতেজ কোনো পানীয়। প্রতিদিনের সাধারণ শরবতের বদলে চাইলে ইফতারের টেবিলে রাখতে পারেন ভিন্ন স্বাদের লেমন স্ট্রবেরি জুস। লেবুর হালকা টক আর স্ট্রবেরির মিষ্টি ঘ্রাণ মিলে এই পানীয় শুধু স্বাদেই আলাদা নয়, বরং ইফতারের ক্লান্তি দূর করতেও দারুণ সতেজতা এনে দেয়। খুব সহজ উপকরণেই ঘরেই তৈরি করা যায় এই মজাদার পানীয়।
উপকরণ
লেবু ১টি
স্ট্রবেরি ৩-৪টি
বিট লবণ স্বাদমতো
চিনি স্বাদমতো
ঠাণ্ডা পানি ১ গ্লাস
বরফ কুচি
যেভাবে তৈরি করবেন
মজাদার এই জুস বানাতে নেই বাড়তি কোনো ঝামেলা। একটি ব্লেন্ডারে লেবু, স্ট্রবেরি, চিনি, বিট লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। একপর পানি দিয়ে আরও একবার ব্লেন্ড করুক। সবশেষে বরফকুচি দিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের লেমন স্ট্রবেরি জুস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়