১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভোটের প্রচারণার জন্য তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রচারণার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্ক যাওয়ার পথে তিনি তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক ও আঙ্কারায় কয়েকটি বৈঠক এবং কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আঙ্কারায় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন।সফরের সময় ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়