৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে রাজু মল্লিক (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার সময় ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজু মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে। অভয়নগর থানার এ এস আই সিলন হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের হাসান মল্লিকের ছেলে রাজু মল্লিককে কাছ থেকে ১পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ক্রমিক ২১ ধারা মোতাবেক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়