প্রতিদিনের ডেস্ক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ। চেয়ারম্যান পদে তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে সোমবার (১৬ মার্চ) বিকাল ৪টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষামন্ত্রী বলেন, “অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।”এদিকে, আজ ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন তিনি।

