প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান।ওইদিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দেন।’বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় আজ নিয়াজ আহমদ খান উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন।ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।এর পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

