১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে যশোর জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গেছে, দুপুর ১২টা থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত সংগঠনের জেলা সম্পাদক তসলিম-উর-রহমানের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর যশোর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৩তম জাতীয় সংসদের সূচনাতেই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা তারা নিন্দনীয় বলে মনে করেন। তারা এ শোক প্রস্তাব বাতিলের দাবি জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অবৈধ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানান বক্তারা। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবিসমূহ উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়