বিলকিস নাহার মিতু
চাঁদ-তারকা দিচ্ছে জানান
ঈদ এসেছে ভাই,
মেহেদির রং বসায় সবাই
খুশির অন্ত নাই।
খোকা-খুকু নাচ ধরেছে
জোয়ান-বুড়ো হাসে,
ঈদের খুশি ছড়িয়েছে
আকাশে-বাতাসে।
ঈদ আনন্দ সবার প্রাণে
উল্লাস করছে সব,
চারদিকে করছে সবাই
ঈদের কলরব।
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ