উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের সাইকেল মিস্ত্রি ভাতিজার ছুরিকাঘাতে আহত আঃ সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আঃ সালাম হানুয়ার গ্রামের মৃত শাহাদ আলীর ছেলে। নিহতর পারিবারিক সূত্রে জানাগেছে- পূর্বের বিরোধের জেরে সৃষ্টো গোন্ডগোলে ভাতিজা আঃ মাজিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আঃ সালাম। এরপর যশোর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সালাম। দীর্ঘ ২২দিন চিকিৎসা চলার পর উল্লেখিত সময়ে সালামের মৃত্যু হয়।

