৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানকে পৌঁছে দিল পাকিস্তান

প্রতিদিনের ডেস্ক:
পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।নিজেদের সাংবাদিক ওসামা বিন জাভেদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ‘উচ্চপর্যায়ের পাকিস্তানি সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে যে নথি দিয়েছে, সেটি ইসলামাবাদ ইরানের কাছে উপস্থাপন করেছে। এখন ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।’আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসতে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এ প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়