১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডিহিতে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মা-মেয়েকে মারপিট

আনিছুর রহমান, বেনাপোল
শার্শার ডিহি ইউনিয়ন এর ডিহি গ্রামে চাঁদার দাবিতে মা ও মেয়েকে পিটিয়ে মাজার হাড় ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসী রবি । বৃহস্পতিবার খালেক ও তার জামাতা রবি আনোয়ারা বেগম (৬৫) ও তার মেয়ে মিতুর (৪৫) নিকট ২০ লাখ চাদা দাবি করে। আর যদি চাঁদা দিতে না পারে তাহলে তাদের জমি লিখে দেওয়ার জন্য হুমকি দেন। কোনটাই রাজী না হলে তারা আনোয়ারার পরিবারের লোকজনদের মারপিট করে। এরপর তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে দ্বিতীয় দফায় সেখানে আনোয়ারার ছেলে স্কুল শিক্ষক জাহিদুলকে মারপিট করে এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগি আনোয়ারা বেগম শার্শার ডিহি গ্রামের আলী আহমেদ বিষুর স্ত্রী ও তার মেয়ে মিতু। সন্ত্রাসী রবি একই গ্রামের লাল মিয়ার ছেলে একই গ্রামের রহিম বক্সের ছেলে খালেক। মিতু বলেন, আমি আমার স্বামীর সাথে ঢাকায় বসবাস করি। প্রতি ঈদে বাড়িতে আসি। মা এবং ভাই বাড়িতে থাকে। গত ২৬ মার্চ আমাদের সম্পর্কে চাচা ও তার জামাই আমাদের এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা কেন চাঁদা দিব জানতে চাইলে বলেন তোর বাপকে আমরা জমি ক্রয় বাবদ ৫ হাজার টাকা দিয়েছিলাম ৩০ বছর আগে। এখন তার দাম বেড়ে হয়েছে ২০ লাখ। আর টাকা দিতে না পারলে জমি লিখে দিতে হবে। এতদিন এরকম কোন ঘটনা আমরা শুনি নাই। আর আমার পিতা মারা গেছে প্রায় ৩০ বছর আগে। নাভারন হাসপাতালে জাহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসী রবি গংরা প্রথমে বাড়িতে আমার মা, বোন, ভাগ্নেদের ব্যাপক মারধর করে। আমার বোনের মাজার হাড় ভেঙ্গে গেছে। এরপর তারা আবার নাভারন হাসপাতালে এসে আমাকে মারধর করে আমার মোবাইল ফোন কেড়ে নেয়। এ বিষয় কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমারা অভিযোগ করার কোন সুযোগ পাই নাই। হাসপাতাল থেকে আগে সুস্থ হই তারপর মামলা দায়ের করব। এ বিষয় শার্শা ওসি (তদন্ত) শাহ আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এরকম কোন অভিযোগ এখনো আমরা পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়