২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তাপের রেকর্ডের ভয়াবহ চিত্র

প্রতিদিনের ডেস্ক
২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এর প্রভাব হাজার হাজার বছর স্থায়ী হতে পারে বলে সোমবার সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) তাদের প্রধান বার্ষিক প্রতিবেদন ‘স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট’, এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১১টি বছরই ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ডব্লিউএমওর বৈজ্ঞানিক কর্মকর্তা জন কেনেডি বলেন, বৈশ্বিক আবহাওয়া এখনও লা নিনার প্রভাবে রয়েছে। এটি একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি, যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে পৃষ্ঠতলের তাপমাত্রা কমিয়ে দেয়। এতে বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে। লা নিনা ও এর বিপরীত উষ্ণ প্রবণতা এল নিনোর মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। মাঝখানে থাকে নিরপেক্ষ অবস্থা। রেকর্ড উষ্ণতম বছর ২০২৪ সালে তাপমাত্রা ১৮৫০-১৯০০ সময়ের গড়ের চেয়ে প্রায় ১ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই বছরটি শক্তিশালী এল নিনোর মধ্য দিয়ে শুরু হয়েছিল। কেনেডি জানান, পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি নিরপেক্ষ অবস্থা বিরাজ করতে পারে। বছরের শেষের দিকে এল নিনো গড়ে উঠতে পারে।তিনি বলেন, এটি হলে ২০২৭ সালে আবারও উচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে।ডব্লিউএমওর উপ-প্রধান কো ব্যারেট বলেন, ভবিষ্যৎ চিত্র ভয়াবহ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়