এস এম মমিনুর রহমান, ফুলতলা
খুলনার ফুলতলায় শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন বালিরঘাট এলাকা থেকে ফুলতলা থানা পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। উপজেলার ফুলতলা থানা পুলিশের একটি টিম এস আই সফিউজ্জামান মোহনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এস আই সফিউজ্জামান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালিরঘাট এলাকায় অস্ত্র বেচাকেনার একটি চক্র সেখানে অবস্থান করছে। তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
আসামিরা হলেন তরিকুল ইসলাম সুমন শেখ (২৩) পিতা সেলিম শেখ, ঠিকানা দামোদর কলোনি পাড়া থানা ফুলতলা জেলা খুলনা ও তানভীর চৌধুরী পিতা নাজমুল চৌধুরী (২৪) ঠিকানা ফুলবাড়ীগেট, থানা খানজাহান আলী জেলা খুলনা। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, দুইটি বিদেশি রিভারবার, ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র ও গুলিসহ সহ তাদের ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান তাদের বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণ চলছে মামলা প্রক্রিয়াধীন।

