আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ধারকর্জ ঋণমুক্তির পথ খুলবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। সহকর্মী ও অংশীদারদের মন জুগিয়ে চলতে হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জমিজমাসংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দুর্যোগের মেঘ কাটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। সুনাম যশ প্রতিষ্ঠার পথ খুলবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। আয় বুঝে ব্যয় করুন। অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। ঘুষ উৎকোচসহ দুই নম্বরি কাজ থেকে দূরে থাকুন। দাম্পত্য ঐক্য রক্ষা করা কঠিন হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শত্রু ও বিরোধীপক্ষদের পরাস্ত করবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে।

