১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রতিদিনের ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সেখানে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, “কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।”তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়