উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর আশা ব্রিকস ও পেট্রোল পাম্পের মালিক, রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ আলী গাজীর পুত্র আরব আলী গাজীর বাড়ীতে ২৯ শে মার্চ (রবিবার) রাতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময় চোরেরা আরব আলী গাজীর স্ত্রী সামছুন্নাহার বেগম (৫৫), পুত্র বধু নূরীতারা খাতুন (৩৫) ও পুত্রের কন্যা আরিয়ানা খাতুনকে (৯) অজ্ঞান করে। বর্তমানে ভুক্তভোগীরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন। আরব আলী গাজীর ছিলে মতিউর রহমান নান্টু জানান , প্রতিদিনের মত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে আমি বাড়ীতে আসি। গেটে তালা দেওয়ায় আমি আমার স্ত্রীকে ডাকতে থাকি। অনেক সময় ধরে ডাকাডাকির এক পর্যায়ে সে প্রায় অচেতন অবস্থায় গেট খুলে দেয়। এ সময় তাকে অনেক অসুস্থ্যবোধ মনে হচ্ছিল। আমি রুমে গিয়ে ঘুমায় সেও ঘুমিয়ে পড়ে। ফজরের নামায পড়তে যাওয়ার সময় হঠাৎ আমরা কন্যা আরিয়ানা ব্যাপক অসুস্থ্যবোধ মনে করছিল। এ সময় আমি মায়ের ঘরে গিয়ে দেখি সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ীর ২য় তলায় গিয়ে দেখি ঘরের ভিতরে সব তচনচ করা, আলমারী ভাঙ্গা। রুমের জানালার গ্রিল কাটা। যে আলমারীতে স্বর্ণ স্বর্নলংকার ছিল সেটিও ভেঙ্গে স্বর্ণ নিয়েছে। তাছাড়া আমার মটর সাইকেলের তেল ও বাহির করে নিয়েছে। তিনি আরও জানান চোরেরা আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্নের জিনিস লুট করে নিয়ে গেছে। তবে মা অসুস্থ থাকায় নগদ টাকার পরিমান জানতে পারিনি। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, চুরির ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।

