৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম

প্রতিদিনের ডেস্ক:
গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জাতীয় সংসদে আগে আলোচনার অনুরোধ জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেন, আমরা আপনার (ডপুটি স্পিকার) প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে- গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইলো।রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সংসদে নাহিদ ইসলাম বলেন, গণভোট-জুলাই সনদ বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার, যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আজ বিধি মোতাবেকই বিরোধীদলীয় নেতা নোটিশ দিয়েছেন।এরপর ডেপুটি স্পিকার বলেন, বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির পরে আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়