৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর বোর্ডে এসএসসি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি সাত দিন পরপর ধারণকৃত ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়আদেশে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পরীক্ষাকালীন ধারণ করা ভিডিও ফুটেজ প্রতি সাত দিন অন্তর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। এতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়