৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ মার্চ-২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা সিনিয়র মস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, অধ্যাপক মোসলেম উদ্দিন, সৈয়দ মাহমুদুর রহমান, এটিএম শরিফুল আজাদ, সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার কোভিদ হোসেন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চেয়ারম্যান সাফিয়া পারভিন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডাক্তার সাইদুর রহমান প্রমুখ। সভায় বর্তমান জ্বালানি তেল সংকট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাছের পোনা বন্ধ করতে হবে, সহ আইন শৃঙ্খলা সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়