২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্ম ও ব্যবসায় তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। শিক্ষার্থীদের মন ভেঙে পড়বে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতামাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়