২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অপারেশন থিয়েটারে ছুরি কাচি চালানো নিয়ে ৪ ডাক্তারের ‘প্রতিযোগিতা’

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি হাসপাতালের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রাদেশিক সরকার। লাহোরের লেডি উইলিংডন হাসপাতালে রোগীর অস্ত্রোপচারের সময় ৪ চিকিৎসকের ‘প্রতিযোগিতা’ ঘটনা ঘটেছে। অভিযুক্ত চার চিকিৎসকের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাঞ্জাবের স্পেশালাইজড হেলথকেয়ার অ্যান্ড মেডিকেল এডুকেশন বিভাগ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং গাইনোকোলজি বিভাগের প্রধানকে তিন দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা সালমান রফিক জানিয়েছেন, ভিডিওটি পুরনো হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে পেশাদারিত্ব ও রোগীর নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ঘটনাটি তদন্তে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের স্বাস্থ্য সচিব আজমত মাহমুদ। কমিটি ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে, কেন তা ভাইরাল হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এসব বিষয় খতিয়ে দেখবে। এদিকে, আইনজীবী জুনদ সাত্তার বাট ইসলামপুরা থানায় একটি আবেদন করেছেন, যেখানে ভিডিওতে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চার চিকিৎসকের প্রশিক্ষণ স্থগিত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়