২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাতে রাখুন ভিন্ন স্বাদের মলমল চিকেন কারি

প্রতিদিনের ডেস্ক:
প্রতিদিনের মুরগির ঝোল বা কারিতে যদি একটু নতুনত্ব আনতে চান, তবে আজই ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের মলমল চিকেন কারি। নামের মতোই এর স্বাদ নরম ও মোলায়েম, যা একবার মুখে দিলে সহজে ভুলতে পারবেন না। হালকা মশলা, ক্রিমি টেক্সচার আর সুগন্ধি গ্রেভির মেলবন্ধনে এই পদটি হয়ে উঠতে পারে আপনার টেবিলের বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি-
উপকরণ
মুরগির মাংস ৭০০ গ্রাম
আদাকুচি ১ টেবিল চামচ
রসুনের কোয়া ৭-৮টি
কাঁচামরিচ ৪-৫ টি
আস্ত গোলমরিচ ১০-১৫টি
আলু সেদ্ধ ৩ টি (বড় সাইজের)
টক দই ১ কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
জিরাগুঁড়ো ১ টেবিল চামচ
গরমমশলাগুঁড়ো ১ চা চামচ
চামচ ঘি ৩ টেবিল
লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমেই মুরগির মাংস পছন্দমতো সাইজে টুকরো করে কেটে নিন। এবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে আদা, রসুন, কাঁচামরিচ, গোলমরিচ, সেদ্ধ আলু আর দই ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।
এরপর একই কড়াইয়ে মাংসগুলো কিছুক্ষণ ভেজে তাতে মরিচগুড়ো, জিরাগুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ব্লেন্ড করে রাখা আলুর মিশ্রণ, গরমমসলার গুঁড়ো আর লবণ দিয়ে কষিয়ে নিন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে ঘি দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ ভাপে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার মলমল চিকেন কারি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়